শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আসছে না শিক্ষার্থী
রাজধানীর মিরপুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনও তেমন দেখা মিলছে না শিক্ষার্থীদের। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে রাজধানীর মিরপুর এলাকা ঘুরে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে একই চিত্র দেখা গেছে।
জানা গেছে, পরিবার থেকে সাহস না করার কারণে এখনও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সৃষ্টি হয়। অভিভাবকরা আতঙ্কিত হয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না।
মনিপুর স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রোহান জানায়, পরিবার থেকে এখনও স্কুলের পাঠানোর সাহস পাচ্ছে না। তাই আমরা এখন স্কুলে যেতে পারছি না। যতদিন পরিস্থিতির স্বাভাবিক না হবে, ততদিন আমরা বাসায়ই থাকবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।