শিক্ষায় চারটি বড় বাধা, অন্যতম হলো কম বরাদ্দ -সিপিডি
শিক্ষায় চারটি বড় বাধা রয়েছে, যার মধ্যে অন্যতম কম বরাদ্দ। এক সময় শিক্ষায় বরাদ্দ জিডিপির ২ শতাংশ থাকতো, নামতে নামতে তা এখন ১ দশমিক ৮ শতাংশ হয়েছে। যে ব্যয় হয়, তাও ‘কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই' -এর মতো অবস্থা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীতে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত : বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান এসব কথা বলেন।
সংলাপে তৌফিকুল ইসলাম খান বলেন, শিক্ষায় একটা সংস্কার লাগবে। শিক্ষার ক্ষেত্রে আমরা সরকারের ৫০টি ঘোষণা পেয়েছি। সরকারের মাত্র তিন মাসও হয়নি। শিক্ষায় চারটি বড় বাধা আছে। যার মধ্যে রয়েছে, স্বল্প বাজেট ও বিনিয়োগ, শিক্ষার গুণগত মান ও দক্ষতাভিত্তিক শিক্ষার অভাব, বৈষম্যমূলক শিক্ষা কাঠামো এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অবহেলা।
তিনি আরও বলেন, বড় বাধার মধ্যে একটি হলো শিক্ষায় বরাদ্দ কম। এক সময় শিক্ষায় বরাদ্দ জিডিপির ২ শতাংশ থাকতো, নামতে নামতে তা এখন বরাদ্দ ১ দশমিক ৮ শতাংশ হয়েছে। মুশকিলটা হলো যেটা আসলে ব্যয় হয়- ‘কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’-এর মতো অবস্থা। গোয়ালে আছে ১ দশমিক ৩ শতাংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।