ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
-পরিমাণ প্রায় ৬ লাখ ১৪ হাজার একর
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব সম্পদের আয় থেকে জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ওয়াকফ সম্পত্তি কোনোভাবেই অনৈতিকভাবে ব্যবহারের সুযোগ নেই। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার বর্তমান চিত্র ও চলমান কার্যক্রম তুলে ধরেন।
এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এমপি এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্র্নিধারণ করা হবে:
দেশের ওয়াকফ সম্পত্তিগুলোর ভাড়া বর্তমান বাজারদর অনুযায়ী পুনর্র্নিধারণ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, অনিয়ম ও দুর্নীতির কারণে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় রয়েছে এবং নামমাত্র ভাড়ায় এসব সম্পত্তি ব্যবহার করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, দেশে ওয়াকফে আওলাদের আওতায় রয়েছে ২ লাখ ১২ হাজার ৯৯ একর জমি এবং ওয়াকফে লিল্লাহর আওতায় রয়েছে ৩ লাখ ৭৭ হাজার ১২০ একর জমি। সব মিলিয়ে ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লাখ ১৪ হাজার একর।
তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি এখন বেহাল অবস্থায় রয়েছে। গত ১৭ বছরে যেভাবে এসব সম্পত্তি পরিচালিত হয়েছে, তাতে ওয়াকফ ব্যবস্থার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।
মন্ত্রী বলেন, ওয়াকিফরা যে উদ্দেশ্যে সম্পত্তি ওয়াকফ করে গেছেন, তা সঠিকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে চুরি, দুর্নীতি ও অনিয়ম বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
ওয়াকফে আওলাদ ও ওয়াকফে লিল্লাহর পার্থক্য তুলে ধরে শাহ মোফাজ্জল হোসাইন বলেন, ওয়াকফে আওলাদে সম্পত্তির মালিকানা স্থায়ীভাবে ওয়াকফ হয়ে যায়, তবে এর আয় ভোগ করেন বংশধরেরা। অন্যদিকে ওয়াকফে লিল্লাহর ক্ষেত্রে সম্পত্তির আয় জনকল্যাণ বা ধর্মীয় কাজে ব্যয় করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আয়ের একটি অংশ উত্তরাধিকারীরা পান এবং বাকিটা জনকল্যাণে ব্যবহৃত হয়।
ধর্মমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, গাউছিয়া মার্কেট একটি ওয়াকফ এস্টেট। সেখানে ৫৮৮টি দোকান রয়েছে। প্রতিটি দোকানের আয়তন ২২.৪০ বর্গফুট হলেও মাসিক ভাড়া ১১২ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ২১৮ টাকা পর্যন্ত, যা আশপাশের বাজারদরের তুলনায় খুবই কম।
তিনি আরও বলেন, চকবাজারের একটি মসজিদের দোকান আগে ৩৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হতো। পরে কমিটি পরিবর্তনের পর একই দোকানের ভাড়া বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় এ ধরনের বহু ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেগুলো থেকে অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান বাজারদর অনুযায়ী ভাড়া নির্ধারণে ইতিমধ্যে ওয়াকফ প্রশাসক বৈঠক করেছেন। সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা গেলে আগামী কয়েক মাসের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












