শিক্ষকরা ছুটি নিয়ে বিদেশে থাকায় শিক্ষায় সংকট বাড়ছে -ইউজিসি
শিক্ষকরা ছুটি নিয়ে দীর্ঘসময় বিদেশে থাকায় দেশের শিক্ষাব্যবস্থায় সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন, পিএইচডি ডিগ্রি অর্জনে শিক্ষকদের একটি বড় অংশ শিক্ষাছুটি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন। অনেকে আবার দেশে ফিরছেন না। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষায় বড় সংকট তৈরি হচ্ছে।
পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ইমেরিটাস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ সাদ আন্দালিবের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (১১ মার্চ) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।
উচ্চশিক্ষার কাঙ্খিত পরিবর্তনে রাজনৈতিক অঙ্গীকারের সঠিক বাস্তবায়ন ও সদিচ্ছা প্রয়োজন উল্লেখ করে ড. মুহাম্মদ আলমগীর বলেন, শিক্ষাক্ষেত্রে সংকট রয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষার সব ধারার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা, গবেষণা ও সেবা ধারায় ভাগ করা গেলে শিক্ষার গুণগত মান বাড়বে। এটি করতে হলে রাজনৈতিক অঙ্গীকার এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।