দেশে দক্ষতা অনুযায়ী চাকরি প্রার্থী পাওয়া যাচ্ছে না -শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমাদের দেশে অনেক দক্ষতা নির্ভর কাজের সৃষ্টি হয়েছে। কিন্তু সেই দক্ষতা অনুযায়ী চাকুরি প্রার্থী পাওয়া যাচ্ছে না। দক্ষতার জায়গায় আমরা যাতে বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারি সেই চেষ্টা করতে হবে। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নিলে দেশে ও বাইরে কাজের ক্ষেত্র তৈরি হবে। আত্মকর্মসংস্থানের জন্য আগে জানতে হবে। জীবনের সাথে সম্পৃক্ত দক্ষতাগুলো আয়ত্ব করতে হবে।
গত রোববার বিকেলে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের সামনে অনেক সুযোগ। তাদের কর্মদক্ষ করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের উপযোগী হতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিরিক্ত মাত্রায় মূল্য না দিয়ে প্রফেশনাল ও ভোকেশনাল শিক্ষা নিতে হবে।
পাশাপাশি সফট স্কিলে যাতে কোনো ঘাটতি না থাকে সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশের শিক্ষিত গ্রাজুয়েটরা কর্ম উপযোগী হতে না পারলে বিদেশিরা আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা আয় করে নিয়ে যাবে। কি কারণে তারা সংশ্লিষ্ট ক্ষেত্রে ভালো করছে, তা দেখতে হবে। গ্রাজুয়েটদের ভাষা দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল বাড়াতে হবে। তাদের উপস্থাপন ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, যেকোনো বয়সে দক্ষতা শেখার মানসিকতা থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট হলেও আপনাকে জ্ঞানের জগতে নিজেকে ক্ষুদ্র ভাবতে হবে। লাইফলং লার্নার হওয়ার মানসিকতা থাকতে হবে। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।