শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন ৭ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন হবে আগামী ৭ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। ইতোমধ্যে উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
তিনি বলেন, তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের আগে ৯০ শতাংশ কাজ শেষ হবে। ব্যাগেজ স্ক্যানিং, বোর্ডিং ব্রিজ, চেক ইন কাউন্টারের কাজও শেষ। টার্মিনালটির নির্মাণ শেষ হলে বিমানের যাতায়াত বাড়বে, তখন যাত্রীদের ভাড়াও কমবে।
তিনি জানান, যাতায়াত সহজ করতে মাল্টিপল ট্রান্সপোর্ট ব্যবস্থা করা হয়েছে। হজ্জ ক্যাম্প থেকে সরাসরি টানেল নির্মাণে সেনাবাহিনীকে কাজ দেয়া হয়েছে। তৃতীয় টার্মিনালের পার্কিং এলাকায় একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিং করা যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।