শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সৌরবাতির প্রকল্পে ৯০% এলইডি

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, রাত ২:১০
নিজস্ব প্রতিবেদক:
নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে দেশের সাত সিটি করপোরেশনের প্রধান সড়কে সোলার লাইট স্থাপনে উদ্যোগ নেয় সরকার। কিন্তু প্রকল্পের মূল উদ্দেশ্যকে পাশ কাটিয়ে ৯০ শতাংশ সড়কে বিদ্যুৎনির্ভর এলইডি লাইট স্থাপন করা হয়েছে। যদিও বিদ্যুৎ সাশ্রয় এবং কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য নিয়ে প্রকল্পটি নেওয়া হয়েছিল। সম্প্রতি পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটি বলছে, প্রকল্পটির মূল উদ্দেশ্য সফল হয়নি।
জানা যায়, ২০১২ সালে ৩১৬ কোটি টাকা ব্যয়ে সোলার স্ট্রিট লাইটিং প্রোগ্রাম ইন সিটি করপোরেশন প্রকল্প নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। মূল প্রকল্পে সাত সিটি করপোরেশনেই সোলার এলইডি লাইট লাগানোর কথা থাকলেও উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধন করে মাত্র ১০ শতাংশ লাগানো হয়েছে সোলার এলইডি লাইট আর বাকি ৯০ শতাংশই লাগানো হয়েছে এলইডি লাইট ও অন্যান্য।
আইএমইডি বলছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় লাইটের সঙ্গে অপারেশনাল ড্রাইভার সংযুক্ত আছে। তবে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় লাইট চালানোর জন্য আলাদা ড্রাইভার বক্স রয়েছে। সকল সিটি করপোরেশন এলাকার জন্য বিশেষ লাইট ব্যবহার করা বাঞ্চনীয় ছিল। প্রকল্পটির আওতায় ৯টি জিপ ও ৭টি ডাবল কেবিন পিকআপ কেনা হয়েছে। যানবাহনসমূহ সিটি করপোরেশন ও অন্যান্য দপ্তরে সরবরাহ করা হয়েছে। প্রকল্প শেষ হওয়ার পর ক্রয়কৃত সকল যানবাহন পরিবহন পুলে জমা দেওয়ার বিধান রয়েছে।
প্রকল্পটি নেওয়ার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ খাতে সরকারের সাফল্যের ধারাবাহিকতায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২০ সালের মধ্যে ২৩ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান ২০১০-এ বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ অনুসারে ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে মেটানোর লক্ষ্য স্থির করা হয়েছে।
নবায়নযোগ্য শক্তির সকল উৎসের মধ্যে সৌরশক্তির সেবা কার্যকর ব্যবস্থা। এজন্য সরকার ইতোমধ্যে ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কর্মসূচি চালু করেছে। এ উদ্যোগের আওতায় দেশের সাতটি সিটি করপোরেশন সৌরবিদ্যুৎ কর্মসূচি গ্রহণ করে এবং করপোরেশনের রাস্তায় স্ট্রিট লাইটিং ব্যবস্থায় সৌরশক্তির মাধ্যমে বাতি জ্বালানোর লক্ষ্যে সৌরবিদ্যুৎ-চালিত এলইডি টেকনোলজির প্রতিস্থাপন করার জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়।
প্রকল্পটি নেওয়ার মূল উদ্দেশ্য ছিল- প্রচলিত স্ট্রিট লাইটের পরিবর্তে এলইডি স্ট্রিট লাইট প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, সিটি করপোরেশনের বিদ্যুৎ বিল হ্রাস, গ্রিন এনার্জি জেনারেশন বৃদ্ধি ও কার্বন নির্গমন হ্রাস করা।
সংশোধিত প্রকল্পের মূল কার্যক্রম ছিল, ২০ কিলোমিটার সোলার বেজড পিভি এলইডি স্ট্রিট লাইট স্থাপন, ২০০ কিলোমিটার নন-সোলার বেজড পিভি এলইডি স্ট্রিট লাইট (গ্রিড) স্থাপন, ১৪৫২ সেট সোলার বেজড পিভি এলইডি স্ট্রিট লাইট সিস্টেম স্থাপন ও ১৩৪৩১ সেট নন-সোলার বেজড পিভি এলইডি স্ট্রিট লাইট সিস্টেম স্থাপন।
প্রকল্পের অর্জন হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত স্ট্রিট লাইটের পরিবর্তে এলইডি স্ট্রিট লাইট প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎশক্তির সাশ্রয় করা সম্ভব হয়েছে। তবে ডিপিপির মূল কম্পোনেন্ট পরিবর্তন করা হয়েছে। গ্রিন এনার্জি জেনারেশন বৃদ্ধি এবং কার্বন নির্গমন কমেছে, সিটি করপোরেশনের বিদ্যুৎ বিল হ্রাস পেয়েছে।
আইএমইডি তাদের সুপারিশে বলেছে, পরবর্তীতে সমধর্মী প্রকল্প গ্রহণ করা হলে সকল সিটি করপোরেশন এলাকার জন্য বিশেষ লাইট ব্যবহার করতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২ ঘণ্টা আগে