তুরস্ক ইইউর কাছ থেকে আর কিছুই আশা করে না -এরদোগান
ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে চার দশক ধরে চেষ্টা করছে তুরস্ক। তবে ৪০ বছরেও তাদের জোটে অন্তর্ভুক্ত করা হয়নি। আর এতদিনেও বিষয়টির কোনো সুরাহা না করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তারা আর ইইউতে যোগ দিতে চান না। -এএফপি
গত রোববার (১ অক্টোবর) পার্লামেন্ট শুরুর উদ্বোধনী বক্তব্যে এরদোগান এমন মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এখন আর কোনো কিছুই আশা করে না। যেটি আমাদের তাদের দরজায় ৪০ বছর অপেক্ষায় রেখেছে। ’
এরদোগান অভিযোগ করে বলেছেন, ‘ইইউর কাছে আমরা যেসব প্রতিজ্ঞা করেছি তার সব রেখেছি কিন্তু তারা তাদের কোনো কথাই রাখেনি। ’ তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্তই আর মেনে নেবেন না তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে তুরস্ককে বিভিন্ন সময় অসংখ্য শর্ত দেওয়া হয়েছিল। তবে আঙ্কারার অভিযোগ, যেসব শর্ত পূরণ করলেও তাদের জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এতদিন জোটটিতে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।