শান্তি চুক্তির জন্য ব্যাপক ছাড় দিয়েছে রাশিয়া -যুক্তরাষ্ট্র
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দিয়েছে রাশিয়া| এমন মন্তব্যই করেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স|
সে বলেছে, যদিও সংঘাত অবসানের কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি, তবু সে বিশ্বাস করে যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে| গতকাল সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স|
এলএনবিসি’র “মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েকার” অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলে, পুতিন কয়েকটি ছাড় দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি প্রদান করা|
ভ্যান্স বলে, “সাড়ে তিন বছর ধরে চলা এই সংঘাতের মধ্যে প্রথমবার রাশিয়া ট্রাম্পের কাছে এতো গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে| তারা স্বীকার করেছে, কিয়েভে কোনো পুতুল সরকার বসানো সম্ভব হবে না, যা শুরুতে তাদের মূল দাবি ছিলো| এবং গুরুত্বপূর্ণ হলো, তারা স্বীকার করেছে যে ইউক্রেনের ভূখ-ের অখ-তার জন্য কিছু নিরাপত্তা গ্যারান্টি থাকবে| ”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া| সাড়ে তিন বছর ধরে চলা এই সংঘাতের ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে| মূলত ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে|
এদিকে রাশিয়ার আক্রমণ বন্ধের শর্তে পুতিন চেয়েছে যে ইউক্রেন পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দিক, ন্যাটো যোগদানের আকাক্সক্ষা ত্যাগ করুক, নিরপেক্ষ থাকুক এবং দেশের মধ্যে পশ্চিমা সেনা রাখার অনুমতি না দিক|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)