শস্যের চালান আবার চালু করা নিয়ে আলোচনা করলো জেলেন্সকি এবং নেটো প্রধান
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯১ শামসী সন , ২৪ জুলাই, ২০২৩ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
িবার নেটো প্রধান স্টলটেনবার্গের সাথে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ পুনরুদ্ধারের উপায় সম্পর্কে কথা বলেছে।
জেলেন্সকি বলেছে, সে এবং স্টলটেনবার্গ "কৃষ্ণ সাগরের শস্য করিডোর অবরোধমুক্ত করা এবং টেকসই কার্যকারিতার জন্য প্রয়োজনীয় অগ্রাধিকার এবং ভবিষ্যতের পদক্ষেপগুলি নির্ধারণ করেছে। "
জেলেন্সকি জুমুয়াবার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ানের সাথেও শস্য চুক্তি নিয়ে আলোচনা করেছে।
জেলেন্সকি বলেছে, "আমরা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অপারেশন পুনরায় চালু করার প্রচেষ্টাকে সমন্বিত করেছি। রাশিয়ার পদক্ষেপের কারণে, বিশ্ব আবারও খাদ্য সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে প্রায় ৪০ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। "
শস্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে, মস্কো কৃষ্ণ সাগরের বিশাল এলাকাকে জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক বলে ঘোষণা করেছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় বন্দরকে লক্ষ্যবস্তু করে, ইতোমধ্যে ৬০,০০০ মেট্রিক টন শস্য ধ্বংস করে ফেলেছে।
মস্কো সতর্ক করেছে যে তারা ধরেই নেবে যে কৃষ্ণ সাগরের কিছু অংশ দিয়ে অতিক্রমকারী জাহাজগুলি ইউক্রেনে অস্ত্র বহন করবে। পাল্টা ইউক্রেনও একই কথা বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়ার বন্দর অভিমুখী জাহাজগুলিকে “সব রকম ঝুঁকিসহ সামরিক পণ্যবাহী” জাহাজ হিসাবে বিবেচনা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)