ভারতে ভালো কাজের লোভ দেখিয়ে বাংলাদেশি নারীপাচার বাড়ছে
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের অসহায়, দরিদ্র পরিবারের নারীদের ভালো কাজের লোভ দেখিয়ে আড়কাঠিরা (দালাল) ভারতে গোপনে সীমান্ত দিয়ে পাচার করছে। বেশিরভাগ পাচার হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর ২৫ পরগণার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে।
সিআইডির এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে, গড়ে প্রতিদিন ৮-১০ জন করে বাংলাদেশি নারীকে ভারতে পাচার করে আনা হচ্ছে। ভারতে আনার পর এদের প্রয়োজনীয় ভারতীয় কাগজপত্র তৈরি করে দিচ্ছে আড়কাঠিরাই। বেশির ভাগ নারীকে মুম্বই ও পুনেতে দেহব্যবসায় লাগানো হয়। অনেক ক্ষেত্রে মুম্বই, ব্যাঙ্গালোরের মতো শহরের হোটেল ও স্পা সেন্টারের মালিকরা সরাসরি বাংলাদেশের আড়কাঠিদের সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের অল্প বয়সী নারীদের ভারতে নিয়ে আসে বলে তদন্তকারীরা ধৃতদের জেরা করে জানতে পেরেছে।
সিআইডির এক কর্মকর্তা জানিয়েছে, বনগা, স্বরূপনগর সহ বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে। এসব জায়গায় পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরার চেষ্টা চলেছে।
সীমান্তের দুই পাড়ের আড়কাঠিদের সিন্ডিকেট সক্রিয়। স্থানীয় মানুষও জড়িত। সীমান্তের দুই পাড়ের সিন্ডিকেটগুলি নিজেদের মধ্যে সমন্বয় রেখে পাচার কাজ চালিয়ে যাচ্ছে। নারী পাচার চক্রের তদন্ত করতে গিয়ে সিআইডি জানতে পেরেছে নারী পাচারের পাশাপাশি এদের মাধ্যমে টাকা লেনদেনের একটি সংগঠিত চক্র কাজ করছে। চালানো হচ্ছে অবৈধ মানি এক্সচেঞ্জ সেন্টার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)