শপথ নিচ্ছি না, বৈঠকের পর জানানো হবে কী করবো -চুন্নু
নিজস্ব প্রতিবেদক:
বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জাপার নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু আরও বলেন, আজ আমরা শপথ নিচ্ছি না। আগামীকাল সকাল ১১টায় আমরা বৈঠকে বসবো। বৈঠকের পর জানানো হবে কী করবো।
জাপা মহাসচিব জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে শপথের বিষয়টি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।