লড়ে যাওয়ার ঘোষণা নাসরুল্লাহর, বৈরুতকে গাজা বানানোর হুমকি গ্যালান্টের
লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ গত শনিবার একটি ভাষণে বলেছেন, বিগত কয়েক বছরে হিজবুল্লাহ অস্ত্রের ধরনগত উন্নতির পাশাপাশি সংখ্যাগত উন্নতিও ঘটিয়েছে। পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও বেড়েছে তাদের।
ভাষণে হিজবুল্লাহর ভা-ারে ৩০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম বুরকান সিরিজের ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে বলে জানান তিনি। তাছাড়া হিজবুল্লাহর কাছে বিপুল পরিমাণ ড্রোন রয়েছে বলে হুশিয়ারি দেন।
নাসরুল্লাহ বলেন, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের কিরয়াত শহর আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ, এই যুদ্ধ চলতে থাকবে। এর সহজ অর্থ হলো, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত চলতে থাকবে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতকে গাজায় পরিণত করা হবে বলে হুমকি দিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সে বলেছে, লেবাননভিত্তিক গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ যদি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের উত্তর সীমান্তে হামলা বন্ধ না করে, তবে তার মূল্য চোকাতে হবে সাধারণ লেবানিজদের।
গত শনিবার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর ৯১ ডিভিশন পরিদর্শনকালে গ্যালান্ট এই মন্তব্য করে।
গ্যালান্ট বলেছে, হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধে টেনে আনছে এবং তারা ভুল করছে। এমন কোনো ভুলের মূল্য চোকাতে হবে লেবাননের সাধারণ জনগণকে, গাজায় যা করছি আমরা জানি এই কাজগুলো কীভাবে বৈরুতে করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।