লোডশেডিংয়ের প্রভাব সড়কবাতিতেও, রাতে চলাচলে ভোগান্তি
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জ্বালানি সংকটে সারা দেশে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এর প্রভাব পড়েছে সড়কবাতিতেও। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সময় রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ের বাতি নিভে যাচ্ছে।
এতে সন্ধ্যার পর অনেক সড়ক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। এতে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে অসুবিধার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ও ছিনতাইয়ের আশঙ্কা।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা যায়।
দেখা যায়, ব্যস্ত সড়ক, অলিগলি কিংবা গুরুত্বপূর্ণ মোড়; বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়কবাতিও বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে পুরো সড়ক অন্ধকারে ডুবে থাকে।
নগরবাসীর অভিযোগ, সড়কবাতির মূল উদ্দেশ্য রাতে সড়কে পর্যাপ্ত আলো নিশ্চিত করা। কিন্তু কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যদি বিকল্প ব্যবস্থায় সড়কবাতি চালু রাখা না যায়, তাহলে জনসাধারণকে ঝুঁকি নিয়েই চালাচল করতে হয়। বিশেষ করে পথচারী, নারী, বয়স্ক ব্যক্তি ও মোটরসাইকেল চালকদের জন্য অন্ধকার সড়ক বেশি ঝুঁকিপূর্ণ।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাঁটাবন এলাকায় বিদ্যুৎ চলে যায়। এতে কাঁটাবনে এলিফ্যান্ট রোডের সড়ক বাতিও নিভে যায়। ওইসময় কথা হয় পথচারী আবু হাকিমের সঙ্গে। তিনি বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর পুরো সড়ক অন্ধকার হয়ে যায়। গাড়ির আলো ছাড়া কিছুই দেখা যায় না। হাঁটতে গেলে সামনে কে আসছে বা কোথায় গর্ত আছে, সেটিও বোঝা যায় না। অনেক সময় দেখা যায় অন্ধকারে একজনের মোবাইল টান মেরে নিয়ে গেছে।
তিনি বলেন, বিদ্যুৎ চলে গেলেও সড়কের ল্যাম্প পোস্টগুলোর লাইট যেন চালু থাকে- সেই ব্যবস্থা নেওয়া দরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান ও ৭টি মুসলিম দেশ গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নিন্দা জানিয়েছে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই শিশুর পেট থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিবিয়ার ‘গেম ঘর’ থেকে মিশরের জেলখানায় ৬ বাংলাদেশি
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না -বিমানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত -তথ্য উপদেষ্টা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড়ে শরতের আকাশে হঠাৎ কুয়াশার দেখা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)