পঞ্চগড়ে শরতের আকাশে হঠাৎ কুয়াশার দেখা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে শরতের আকাশে দেখা মিলেছে কুয়াশার। ভোরের আলো ফোটার আগেই মাঠঘাট আর সড়কের ওপর নেমে এসেছে কুয়াশার পাতলা চাদর। যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর থেকে সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই কুয়াশার চিত্র দেখা গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খোলা মাঠ, নদীর পাড় আর ফাঁকা সড়কে ঝরছে সাদা কুয়াশা। পথের ঘাস আর ফসলের মাঠে সবুজ আমনখেতে ধানের পাতায় পাতায় জমেছে শিশির।
পঞ্চগড়ের প্রকৃতিতে অবশ্য শীতের আগমন অন্য সময়ের তুলনায় কিছুটা আগেই টের পাওয়া যায়। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই এলাকার তাপমাত্রা সাধারণত কম থাকে। ভোরের কুয়াশা আর হিমেল বাতাস তখন বদলে দেয় পুরো জনপদের দৃশ্য। তবে এখনো শীতের সেই তীব্রতা না এলেও প্রকৃতি যেন নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ শুরু সংসদ অধিবেশন, উত্তাপ ছড়াতে পারে যে ইস্যুতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেবল সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভে চেষ্টা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণের বিজ্ঞপ্তি থেকে তথ্য সংগ্রহ, প্রতারণা করে মুক্তিপণ আদায়
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধামরাইয়ে টানা তিন রাতে ৩ বাসে আগুন
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব -রিজভী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘এক দশকে দেশের বৈদেশিক দেনা প্রায় তিন গুণ বেড়েছে’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে -আইনমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’ -অর্থমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












