প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত প্রায় ৪৫ লাখ নিরক্ষর মানুষকে জীবনমুখী ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই)।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাকে কর্মসংস্থান ও বাস্তব জীবনদক্ষতার সঙ্গে সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। কেবল বর্ণমালা শেখানোতে সীমাবদ্ধ না থেকে ২৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ কর্মক্ষম মানুষকে প্রায়োগিক শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা হবে। এটি নিশ্চিত করা গেলে ২০৩১ সাল নাগাদ দেশে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জানায়, বয়স্ক ও কর্মক্ষম মানুষকে প্রাক-বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনতে বৈশি^ক ‘ইচ ওয়ান টিচ ওয়ান’ মডেলের ওপর ভিত্তি করে ‘অ্যাডাল্ট অ্যান্ড ফাংশনাল লিটারেসি ফর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (আলফা)’ গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে ৪০টি জেলার ৪০টি উপজেলায় ৩৫ হাজার মানুষকে নিয়ে এক বছরের একটি পাইলট প্রকল্প শুরু হবে। পরবর্তী সময়ে ৪৫ লাখ নিরক্ষর মানুষকে এর আওতায় আনা হবে।
পাশাপাশি বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশুদের জন্য ১৫৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ‘অ্যাডাল্ট অ্যান্ড ফাংশনাল লিটারেসি ফর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (আলফা)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপে ১০ থেকে ১৪ বছর বয়সী ১৯ হাজার ২০০ জন শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা এবং দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২৪ বছর বয়সী আরও ১৯ হাজার ২০০ জন ঝরে পড়া কিশোর-কিশোরীকে প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগে কক্সবাজারে ‘স্কিলফো’ পাইলট প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ৮২৫ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সফল মডেল তৈরি করা হয়েছিল। এর ধারাবাহিকতায় আরও ১৬টি জেলার ৬৪টি উপজেলায় ১ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনতে স্কিলফো প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান ও ৭টি মুসলিম দেশ গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নিন্দা জানিয়েছে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই শিশুর পেট থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিবিয়ার ‘গেম ঘর’ থেকে মিশরের জেলখানায় ৬ বাংলাদেশি
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না -বিমানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত -তথ্য উপদেষ্টা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড়ে শরতের আকাশে হঠাৎ কুয়াশার দেখা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ের প্রভাব সড়কবাতিতেও, রাতে চলাচলে ভোগান্তি
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)