লেবানন সীমান্তে ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা
আল ইহসান ডেস্ক:
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়চেতা অবস্থান ঘোষণা করার একদিন পর এ হামলা চালানো হলো।
হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা শেবা কৃষিখামার ও কুফারচুবা পাহাড়ে ইসরাইলি সেনা অবস্থানগুলোতে এক ঝাঁক রকেট, মর্টারের গোলা ও ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।
হিজবুল্লাহর ওই হামলায় অন্তত ১০ ইসরাইলি সেনা মারাত্মক আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। তাদেরকে লেবানন সীমান্তবর্তী ইসরাইলের নাহারিয়া শহরের গ্যালিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর মর্টারের গোলাগুলো গ্যালিলি ব্রিগেডের কমান্ড সেন্টার- ব্রানিয়াত ব্যারাকে আঘাত হেনেছে।
ইসরাইলি সেনারা এক বিবৃতিতে বলেছে, তারা সীমান্ত এলাকাগুলোতে পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাব দিয়েছে। দক্ষিণ লেবানন থেকে শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর একদিন আগে জুমুয়াবার হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, “বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা যেকোনো দৃশ্যপটের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।