ইসরাইলি বর্বরতা না থামলে আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে: ইরান
অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইলের অপরাধযজ্ঞ না থামলে যেকোনো সময় আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরাক, লেবানন ও সিরিয়া সফর শেষে কাতারের রাজধানী দোহায় পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে কেউই এ নিশ্চয়তা দিতে পারবে না যে, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একইরকম থাকবে।”
ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকার বিরুদ্ধে ‘দীর্ঘ যুদ্ধ’ করার জন্য তিন লাখ রিজার্ভ সেনা তলব করার কথা ঘোষণা করেছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দিলেন।
গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে। আমির-আব্দুল্লাহিয়ান এ হত্যাকা-ের প্রতি ইঙ্গিত করে বলেন, “ইহুদিবাদী সরকার প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে হত্যা করে যাবে এটা সহ্য করা যায় না। এই হত্যাকা- এবং গাজার মানুষের ওপর আরোপিত অবরোধের সমাপ্তি ঘটাতে হবে।”
গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থনের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “যখন প্রতি মুহূর্তে ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনের নিরপরাধ মানুষ মারা পড়ছে তখন আমেরিকা বাকি সবাইকে আত্মসংবরণ করার আহ্বান জানাচ্ছে। একই সময়ে, ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।”
ফিলিস্তিন ইস্যুতে নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য তিনি কাতার সরকারকে ধন্যবাদ জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তার কাতারি সমকক্ষ গাজা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। আব্দুর রহমান আলে সানি বলেন, ফিলিস্তিন হচ্ছে গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে ‘আঞ্চলিক দেশগুলো ঐক্যবদ্ধ রয়েছে’ বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।