লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষয়ক্ষতি হলেও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছর হিজবুল্লাহর সাথে সম্মত হওয়া যুদ্ধবিরতি সন্ত্রাসী ইসরায়েল বারবার লঙ্ঘন করায় উত্তেজনা বাড়ছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলি বিমানগুলো মাউন্ট সাফি, জবা শহর, জেফতা উপত্যকা এবং আজ্জা ও রুমিন আরকির মধ্যবর্তী এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, তারা হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট এমন বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে তাদের অভিজাত রাদওয়ান ফোর্সের ব্যবহৃত একটি বিশেষ অভিযান প্রশিক্ষণ কম্পাউন্ডও রয়েছে।
এছাড়াও তারা হিজবুল্লাহর ব্যবহৃত বেশ কয়েকটি ভবন ও একটি রকেট নিক্ষেপের স্থানেও হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের কয়েক মাসের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেয়ার জন্য সন্ত্রাসী ইসরায়েল ও লেবানন একটি সামরিক কমিটিতে তাদের বেসামরিক দূত পাঠানোর কয়েকদিন পর এই হামলা চালানো হলো।
এর আগে, গত জুমুয়াবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, তার দেশ সন্ত্রাসী ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতার প্রস্তাব গ্রহণ করেছে এবং এই আলোচনার লক্ষ্য তার দেশের ওপর সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত আক্রমণ বন্ধ করা। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)