লেবাননের মার্কিন রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করার জন্য দেশটির সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে হিজবুল্লাহ। মার্কিন রাষ্ট্রদূতের এক বিতর্কিত মন্তব্যের পর গত সোমবার এই দাবি জানায় হিজবুল্লাহ। মূলত একটি ব্যঙ্গাত্মক প্রামাণ্যচিত্র এবং এর পরবর্তী দ্বীনি অবমাননার ঘটনাকে কেন্দ্র করে এই কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় শনিবার ২ মে, যখন লেবাননের সম্প্রচারমাধ্যম এলবিসিআই-তে প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে হিজবুল্লাহ নেতা ও যোদ্ধাদের ‘অ্যাংরি বার্ডস’ গেমের চরিত্রের মাধ্যমে ব্যঙ্গ করা হয়। হিজবুল্লাহ অভিযোগ করেছে, এর মাধ্যমে তাদের নেতা নাইম কাসেমকে উপহাস করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় পাল্টা ম্যারোনাইট খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান বেশারাকে অপমান করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা খ্রিষ্টানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
এই পরিস্থিতিতে সোমবার মার্কিন রাষ্ট্রদূত মিশেল জানায়, ‘সহাবস্থানের জন্য পরিচিত লেবাননে এমন ঘটনা অনুচিত এবং যারা এ কাজ করেছে, তাদের জন্য লেবানন উপযুক্ত স্থান নয়; বরং তাদের বসবাসের জন্য অন্য কোনো দেশ খুঁজে নেওয়া উচিত।’
তার এই বক্তব্যের কড়া সমালোচনা করে হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূতের এই মন্তব্য লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ এবং জনগণকে দেশ থেকে বিতাড়িত করার শামিল। এই কারণে হিজবুল্লাহ তাকে অবিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানাচ্ছে।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট এবং হিজবুল্লাহর মিত্র সংসদ স্পিকার নাবিহ বেরিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সমালোচনার মুখে পড়ে লেবাননের বিচার বিভাগ তলব করার পর এলবিসিআই চ্যানেল তাদের বিতর্কিত প্রামাণ্যচিত্রটি সরিয়ে নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)