লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি, অনেকেই অপহরণ-নির্যাতনের শিকার
নিজস্ব প্রতিবেদক:
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। তাদের অনেকেই অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
এসব বাংলাদেশি ত্রিপোলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে গতকাল জুমুয়াবার সকালে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।