লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানালেই ব্যবস্থা, দ্রুত পণ্য খালাসে নির্দেশনা
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নদীর নাব্যতা রক্ষা ও নৌ-চলাচল সচল রাখতে শীতলক্ষ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌপরিবহন অধিদফতর। লাইটার জাহাজগুলোকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধে গত বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী নারায়ণগঞ্জের কাঁচপুর, সারুলিয়া ও রূপসী এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নৌপরিবহন অধিদফতর গঠিত বিশেষ টাস্কফোর্সের এই অভিযানে চট্টগ্রাম বন্দর থেকে আসা গম, ছোলা, ডাবরি ও সয়াবিনবাহী মোট ২৫টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। অভিযানে দেখা যায়, পরিদর্শিত জাহাজগুলোর মধ্যে ৫টি জাহাজ ১০ দিনের বেশি এবং ৭টি জাহাজ ২০ দিনের বেশি সময় ধরে নদীতে অবস্থান করছে। পণ্য খালাস না করে দীর্ঘ সময় জাহাজ আটকে রাখায় নদীর স্বাভাবিক নৌ-চলাচল ব্যাহত হচ্ছে।
নৌপরিবহন অধিদফতর কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে লাইটার জাহাজকে কোনোভাবেই ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এ নিয়ম অমান্য করলে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকুন্ডে গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী গ্রেফতার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চুরির অভিযোগে মারধর, ‘অপমান সইতে না পেরে’ অটোচালকের বিষপান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন, ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাড়তে পারে ঈদের ছুটি, প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোশের আড়ালে এক মহা দুর্নীতিবাজ গভর্নর -‘নগদ’ ধ্বংসের নেপথ্যে বিতর্কিত ভূমিকা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)