ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর, ৩ হামলাকারীর সশ্রম কারাদন্ড
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তিন যুবককে দুই মাসের সশ্রম কারাদ- দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান জানান, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে লাকি বেগম (৩৪) নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর ছেলে রাকিব। এই জেরে রাকিবের বন্ধু গ্রেফতার শাকিব আরও ২০-৩০ জন যুবককে ফোন করে হাসপাতালে ডেকে আনেন।
শাকিব ও তার সহযোগীরা হাসপাতালের মেডিসিন বিভাগে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা সেখানে দায়িত্বরত দুই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। এই ঘটনার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিনজনকে আটক করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। তবে অজ্ঞাতপরিচয় বাকি হামলাকারীরা পালিয়ে যায়।
আটক তিনজনকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত তাদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে দুই মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। রায় ঘোষণার পর দ-প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকুন্ডে গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী গ্রেফতার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চুরির অভিযোগে মারধর, ‘অপমান সইতে না পেরে’ অটোচালকের বিষপান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন, ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাড়তে পারে ঈদের ছুটি, প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোশের আড়ালে এক মহা দুর্নীতিবাজ গভর্নর -‘নগদ’ ধ্বংসের নেপথ্যে বিতর্কিত ভূমিকা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)