লকডাউনে চাকরি হারিয়ে মৌচাষে সফল শাহ আলম
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নেত্রকোনা সংবাদদাতা:
লকডাউনের চাকরি হারিয়ে মৌচাষকে বেছে নিয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলার মধুপুর গ্রামের মোহাম্মদ শাহ আলম আজ হয়েছেন সফল উদ্যোক্তা।
উদ্যোক্তা শাহ আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরি হারিয়ে প্রথমদিকে মানসিকভাবে ভেঙে পড়েন শাহ আলম। একসময় গাজীপুর বিসিক থেকে মৌমাছি ও মধু উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ নেন। মৌমাছির জীবন, মধু সংগ্রহ, মৌবাক্স ব্যবস্থাপনা- সবকিছু ধীরে ধীরে শেখা শুরু করেন। প্রশিক্ষণ শেষে বুঝতে পারেন, মধু চাষই হতে পারে তার নতুন জীবনের অবলম্বন। সাহস করে ১ লাখ টাকা ঋণ নিয়ে ২৫টি মৌবাক্স কিনে শুরু করেন মধু চাষ। শুরুটা সহজ ছিল না। মৌমাছির যতœ, আবহাওয়ার প্রভাব, ফুলের প্রাপ্যতা- সবকিছুই ছিল নতুন অভিজ্ঞতা। তবুও ধৈর্য আর পরিশ্রম দিয়ে ধীরে ধীরে কাজ এগিয়ে নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস।
চলতি বছরে সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য জামালপুরের ইসলামপুর উপজেলায় এসেছেন শাহ আলম। বিস্তীর্ণ সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌবাক্স। বর্তমানে এ উদ্যোক্তার কাছে আছে ১৫০টি মৌবাক্স। প্রতিটি বাক্স থেকে দেড় থেকে ২ কেজি পর্যন্ত মধু সংগ্রহ হচ্ছে।
সরিষার মধুর পাশাপাশি লিচু ফুলের মধু, কালোজিরার মধু এবং সুন্দরবনের খাঁটি মধুও মৌবাক্সের মাধ্যমে সংগ্রহ করেন। বছরের ৬ থেকে ৮ মাস তাকে এ কাজেই ব্যস্ত থাকতে হয়। দেশের বিভিন্ন জেলায় ফুলের মৌসুম অনুযায়ী মৌবাক্স নিয়ে ছুটে বেড়াতে থাকেন। সংগ্রহ করা মধু তিনি মূলত পাইকারি বাজারে বিক্রি করেন। শাহ আলমের এই মৌচাষ অন্যদের কর্মসংস্থানেরও মাধ্যম হয়ে উঠেছে। যেখানে চারজন শ্রমিক কাজ করছেন।
বিক্রির বিষয়ে জানতে চাইলে এ উদ্যোক্তা বলেন, ভালো মানের খাঁটি মধু হওয়ায় বিক্রি নিয়ে কোনো চিন্তা করতে হয় না। নিয়মিত ক্রেতারা আগেভাগেই অর্ডার দিয়ে রাখেন। ক্ষেত থেকেই বিভিন্ন কোম্পানি মধু নিয়ে যায়। এ ছাড়া খুচরাও অনেকেই কেনেন।
মোহাম্মদ শাহ আলম বলেন, মধু চাষ থেকে পাওয়া আয়ের বড় একটি অংশ সঞ্চয় না করে সংসার চালানোর পাশাপাশি পুঁজিতে পরিণত করছি। প্রতি বছর আয় থেকে নতুন করে মৌবাক্স কিনে সংখ্যা বৃদ্ধি করছি। একটি মৌবাক্সের দাম ৫ থেকে ৭ হাজার টাকা। শুরুতে আমার ছিল মাত্র ২৫টি বাক্স, আজ ১৫০টি বাক্স। যা বর্তমানে আমার বিশাল পুঁজি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)