লম্বা সময় অপেক্ষা করে ‘সুলভ মূল্যের’ গোশত-ডিম-দুধ কিনতে হচ্ছে
প্রাণিসম্পদ অধিদপ্তরের গোশত-ডিম-দুধ বিক্রির ভ্রাম্যমাণ ভ্যান কালশীতে পৌঁছায় সকাল ১০টার কিছু পর।
কালশীতে দায়িত্বে থাকা বিক্রয় প্রতিনিধি রকিবুল হক বলেন, এখানকার জন্য ১০০ কেজি গরুর গোশত, ৫০ কেজি মুরগি (ড্রেসড ব্রয়লার), ১০ কেজি খাসি, ২ হাজার ১০০টি ডিম ও ২০০ লিটার দুধ বরাদ্দ দেওয়া হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে ক্রেতার উপস্থিতি কমে যায়। পরে কালশী পদচারী সেতুসংলগ্ন জায়গা থেকে সরে কিছুটা সামনের দিকে এগিয়ে বড় মসজিদ সড়কে গাড়ি রাখা হয়। বিক্রয় প্রতিনিধি রকিবুল হক তখন বলেন, গরু ও মুরগি শেষ। খাসি ছয় কেজি অবিক্রীত আছে। ডিম ও দুধ আছে বলেও জানান তিনি।
পবিত্র রমজান মাসকে ঘিরে সুলভ মূল্যে রাজধানীর ২৫টি স্থানে দুধ, ডিম, মাছ ও গোশত বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।