লন্ডনে এবার মুসলিম নারীর ছদ্মবেশে চুরির সময় ভারতীয় পুরুষ গ্রেপ্তার
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লন্ডনে লক্ষ¥ণ লাল নামে এক ভারতীয় পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। হিজাব পরে মুসলিম নারীর পোশাকে দোকান থেকে চুরি করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। উপস্থিত জনতার হাতে অভিযুক্ত ভারতীয় আটক হওয়ার একটি প্রামাণ্যচিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত শনিবার (২৩ আগস্ট) এআরওয়াই নিউজ, ডায়লগ পাকিস্তানসহ একাধিক নিউজ পোর্টালের অনলাইনে শর্ট ভিডিও ও রিল আকারে একটি ফুটেজ ছড়িয়ে পড়ে।
ভাইরাল চিত্রে দেখা যায়, বোরকা পরা ওই ব্যক্তির হিজাব খুলতেই একজন পুরুষ বের হয়ে আসছে। তাকে ধরে ফেলায় উৎসুক জনতাকে উল্লাস করতে দেখা যায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও।
এর আগে গত মাসে লন্ডন থেকে স্কটল্যান্ডগামী একটি বিমানে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির অস্থির আচরণ এবং মুসলিম সেজে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়। লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগো অভিমুখী ইজি-জেট ফ্লাইটের এই ঘটনার পরপরই পুলিশের হাতে আটক হয় ৪১ বছর বয়সী অভয়।
অভয় বেডফোর্ডশায়ারের লুটন শহরের বাসিন্দা, বিমানে হঠাৎ করে চিৎকার করে বলছিলো, “আমেরিকার মৃত্যু হোক,” “ট্রাম্পের মৃত্যু হোক,” এবং “আল্লাহু আকবার। ” তার এমন উক্তি এবং আচরণে বিমানের সহযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে, এমনকি অনেকেই সন্দেহ করছিলো যে এটি কোনও আত্মঘাতী হামলা কিংবা সন্ত্রাসী তৎপরতা হতে পারে।
গুরুতর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর, বিমানের পাইলট জরুরি অবতরণ করে এবং অভয়কে পুলিশে সোপর্দ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)