লক্ষ্মীপুরে তীব্র স্রোতে ভাঙনের মুখে বিস্তীর্ণ জনপদ
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়াপদা খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে মসজিদ-বসতঘর, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। ভাঙনে মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের মিয়াজান পাটোয়ারী বাড়ি জামে মসজিদ ও চাঁদখালী-আমিন বাজার সড়ক ঝুঁকিতে রয়েছে।
এছাড়া ভিটেমাটি হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছে। নতুন করে ভাঙনের মুখে রয়েছেন স্থানীয়রা।
গতকাল জুমুয়াবার মসজিদ ও রাস্তাসহ আশপাশের এলাকা রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা।
এ সময় বক্তারা জানান, ওয়াপদা খাল মসজিদে থেকে প্রায় ২০০ ফুট দক্ষিণে ছিল। দীর্ঘ চার বছর ধরে খালটি ভেঙে চওড়া হয়ে পড়েছে। এতে মসজিদের শৌচাগার ভেঙে খালের পেটে তলিয়ে গেছে। কোনো মতে বালুভর্তি বস্তা ও বাঁশসহ গাছের খুঁটি দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছে স্থানীয় বাসিন্দারা। এতে মসজিদের দেওয়ালের সঙ্গে সংযুক্ত ওযুখানা ঘেঁষে ভাঙন এসে ঠেকেছে। তবে খালের তীব্র গ্রোতের কারণে যে কোনো সময় মসজিদটি বিলীন হয়ে যেতে পারে। এতে ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিং অথবা ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মান্দারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন পাটওয়ারী বলেন, দীর্ঘ ১৫ দিন ধরে ওয়াপদা খালের তীব্র গ্রোতে আমাদের গ্রামের বিভিন্ন এলাকা ভেঙে তলিয়ে যাচ্ছে। এ ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংসহ ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তা না হলে বিস্তীর্ণ জনপদ ভেঙে বিলীন হয়ে যাবে। এ এলাকার মানুষজনের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।