র্যাব, এটিইউ ও ডিএমপি যৌথ টহলে নামছে ঢাকায় -আইজিপি
ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে টহল করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
রাজধানীর বনশ্রীর রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘শুধু গত রাতে নয়, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি। র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে প্যাট্রল প্রোগ্রাম করবে। এভাবে দেখি উন্নতি হয় কি না, নইলে আমাদের অন্য স্টেপ নিতে হবে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।