রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৪ ‘আরসা’ সদস্য আটক
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে অস্ত্র, গুলি, ওয়াকিটকিসহ চার জনকে আটক করা হয়েছে, যারা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র সদস্য বলে জানিয়েছে এপিবিএন।
গতকাল জুমুয়াবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ছৈয়দ হারুন অর রশীদ জানান, গতকাল জুমুয়াবার সকালে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে অভিযান চালিয়ে ২ নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
এডিআইজি ছৈয়দ হারুন অর রশীদ বলেন, গত বৃহস্পতিবার রাতে বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকে আরসার শীর্ষ সন্ত্রাসী ছমিউদ্দিনসহ ১০-১৫ জন দুর্বৃত্ত অপরাধ সংগঠনের জন্য অবস্থান করছে খবরে এপিবিএন-র একটি দল অভিযান চালায়।
“ঘটনাস্থলে পৌঁছালে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দুষ্কৃতকারীরা। এসময় আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।”
পরে ঘটনায় জড়িতদের আটকে বৃহস্পতিবার মধ্যরাতে কুতুপালং ৫ নম্বর ও ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এপিবিএন সদস্যরা অভিযান চালায়।
এপিবিএন অধিনায়ক বলেন, “এক পর্যায়ে গতকাল জুমুয়াবার সকালে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে আরসা সন্ত্রাসী ছমিউদ্দিনসহ তার সহযোগীরা অবস্থানের খবর পায় এপিবিএন সদস্যরা।
“এতে উপস্থিতি টের পেয়ে ছমিউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘরটিতে অবস্থানকারী দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মুহম্মদ জোবায়েরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
“এ সময় ঘরটি তল্লাশী করে পাওয়া যায় দেশীয় তৈরি চারটি বন্দুক, রাইফেলের ৩০টি গুলি, পিস্তলের ২৭টি গুলি, শর্টগানের পাঁচটি কার্তুজ, তিনটি খালি ম্যাগজিন, চারটি ওয়াকিটকি, একটি বড় চাকু ও পাঁচটি মোবাইল ফোন সেট।”
তিনি আরও জানান, আটকরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা'র সদস্য। তারা রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে জড়ো হয়েছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)