সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

রোডম্যাপ ঘোষণা নিয়ে ধোঁয়াশা, সরকারের উদ্দেশ্য নিয়ে ‘সন্দেহ’

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, রাত ১১:৫৫
নিজস্ব প্রতিবেদক:
দ্রুততম সময়ের মধ্যে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন- এমন আশা রাজনৈতিক দলগুলোর। এসব দলের নেতারা বলছেন, সংস্কার কার্যক্রমের জন্য যৌক্তিক সময় রেখে সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। রোডম্যাপ ঘোষণা না করার ফলে দেশে একটি গুমোট পরিবেশ তৈরি হয়েছে। সরকারের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ ও অবিশ্বাস দেখা দিয়েছে।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। মানুষের মতামতের কোনো মূল্য ছিল না। অথচ আমাদের সংবিধান অনুযায়ী জনগণ হলো রাষ্ট্রের মালিক। সেই মালিকানা প্রতিষ্ঠা করতে হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে রক্ত ঝরিয়েছে। এখন সময়ে হয়েছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জনগণের দল হিসেবে বিএনপিরও একই চাওয়া।
‘শুরুর দিকে একেক দল একেক ধরনের কথা বললেও এখন সবাই চায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক। বিএনপিও মনে করে, যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই মঙ্গল। এতে মানুষের আকাঙ্খার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। সময় মতো এটি করতে না পারলে জনগণের মধ্যে অন্তর্র্বতী সরকার নিয়ে একটি ভুল বার্তা যেতে পারে। আর জনগণের মধ্যে ভুল বার্তা যাক, এটি কারোরই কাম্য নয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, অন্তর্র্বতী সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব না। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার; যেমন- বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, জনপ্রশাসন- এগুলোর সংস্কার করে সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। তা হলে জনগণ বুঝতে পারবে যে, সরকার জনগণের কল্যাণে কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে আমরা পুরোদমে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম শুরু করতে পারতাম। দলের পক্ষ থেকেও সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা দেওয়া যেত। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। এখন যে ইস্যু সামনে আসছে আমরা সেটি নিয়ে পড়ে আছি। দলের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেউ কেউ অপরাধ কর্মকা-ে জড়িয়ে পড়ছেন। ফলে দলের প্রতি সাধারণ মানুষের সমর্থনের প্যারামিটার আপ-ডাউন করছে।
ওই নেতা অভিযোগ করেন, আগের মতো এখনও সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে। সরকারের পক্ষ থেকে জেলার ডিসি-ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, বিভিন্ন কর্মকা-ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের পরামর্শ নিতে, তাদের সহযোগিতা করতে। সরকারে তো তাদের প্রতিনিধিত্ব আছে। এরপরও কেন এমন নির্দেশনা? ফলে অন্তর্র্বতী সরকারের প্রতি বিএনপির সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে আমরা মনে করি, অতীতেও কিংস পার্টি সফল হতে পারেনি, এবারও পারবে না।
অন্যদিকে, অন্তর্র্বতী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সম্পাদকম-লীর এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, আমরা আরও এক মাস দেখব। এ সময়ে রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের দাবিতে আমাদের নানামুখী কর্মসূচি থাকবে। প্রয়োজন হলে একটা সময় প্রকাশ্যে নির্বাচনের দাবিতে রাস্তায় নামব।
ভাসানী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমরা মনে করি, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে সরকারের উচিত নির্বাচন দেওয়া। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি নিতেও বেশ সময়ের প্রয়োজন। আমরা আশা করব, সরকার শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে