রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেয়া হবে -প্রধান বিচারক
প্রধান বিচারক জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আমার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে, প্রযোজন অনুসারে কিছু পরিবর্তন ও পরিমার্জনসহ কাজ এগিয়ে নেওয়া হবে।
মামলা জট কমানো এবং বিচারক, আইনজীবী ও বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।
গতকাল রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির পক্ষে সংবর্ধনা দেওয়ার জবাবে বক্তব্যে এ পদক্ষেপেরে কথা জানান প্রধান বিচারক।
সচিবালয় গঠনের মাধ্যমে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দিকে যাত্রা শুরুর বিষয় উল্লেখ করে প্রধান বিচারক বলেন, আমি বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে এমন কিছু পদক্ষেপ গ্রহণের ইচ্ছা পোষণ করি, বিশেষ করে জেলা পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নে। আমি অবশ্যই আশা করি, আমার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে, প্রযোজন অনুসারে কিছু পরিবর্তন ও পরিমার্জনসহ কাজ এগিয়ে নেওয়া হবে। আমি মামলা জট কমাতে এবং বিচারক, আইনজীবী এবং বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।