রোজায় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের করণীয়
রোজার আগেই ডায়াবেটিক পরীক্ষা
রোজা শুরুর আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ঠিক করে নিতে হবে ডায়াবেটিক রোগীদের। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের রোজার আগেই আরেকবার পরীক্ষা করে দেখা উচিত যে নিয়ন্ত্রণে রয়েছে কিনা। স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী রোগীদের চিকিৎসক ওষুধের ডোজ পরিবর্তন বা সমন্বয় করে দিতে পারেন। সেটা অনুসরণ করে তারা সুস্থভাবে রোজা রাখতে পারেন। দীর্ঘসময় না খেয়ে থাকার ফলে রক্তের সুগার কমে গিয়ে যাতে হাইপো পরিস্থিতি তৈরি না হতে পারে, তাই রোজার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ঠিক করে নিতে হবে।
ইফতার এবং সাহরি
রোজায় ডায়াবেটিক রোগীদের খাবারের ক্ষেত্রে সহজ পরামর্শ হলো, আপনি সকালে যে খাবারটি খেতেন, সেটা খাবেন সন্ধ্যায় আর রাতে যে খাবারটি খেতেন, সেটা খাবেন সাহরিতে। দুপুরের খাবার রাতে খেতে পারেন। ইফতারে দই চিড়া, রুটি বা সবজি, ১/২ টা খেজুর, ফলমূল খেলে শরীরের জন্য ভালো। সাহরিতে পোলাও-বিরিয়ানির মতো ভারী খাবারের পরিবর্তে জটিল শর্করা জাতীয় স্বাস্থ্যকর ও আশযুক্ত খাবার খাওয়া ভালো। খাবার খেতে হবে সাহরির সময় শেষ হওয়ার কিছু আগে।
ফলের শরবত বা ডাবের পানি
ডায়াবেটিক রোগীদের চিনির শরবত বাদ দিয়ে বরং ডাবের পানি বা ফলের শরবত ইফতারিতে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। সাহরিতে ভারী খাবারের পরিবর্তে যতটা বেশি সম্ভব তরল পান করতে হবে। ইফতারির পর থেকে সাহরি পর্যন্ত যতটা বেশি সম্ভব পানি পান করতে হবে। যেহেতু গরমের সময় রোজা হচ্ছে, তাই সাহরি ও ইফতারের পর বেশি করে পানি পান করতে হবে।
ব্যায়াম
যেসকল ডায়াবেটিস রোগীরা নিয়মিত ব্যায়াম করে থাকেন, রোজার রাখার সময় তাদের নিয়মের কিছুটা পরিবর্তন আনতে হবে। যেহেতু অন্যান্য সময় ব্যায়ামের পরে তারা খাবার বা পানি খেয়ে থাকেন, কিন্তু রোজার সময় সেটি সম্ভব হয় না, ফলে শরীরে শর্করার মাত্রা অনেক কমে যেতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, সন্ধ্যার পর অথবা সাহরির আগে হাটাহাটি বা ব্যায়াম করতে পারেন রোজাদার ডায়াবেটিক রোগীরা।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।