রোজার আগেই লেবুর হালি ১০০-১২০, শসা দ্বিগুণ
, ১লা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পবিত্র রমজান মাস শুরুর আগেই দেশজুড়ে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে লেবুর দাম। একই সঙ্গে বেড়েছে শসার দামও। বেশি দাম বেড়েছে মরিচের। দুইদিন আগে যে মরিচ ৮০ টাকা বিক্রি হচ্ছিল তা এখন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন বাজারের সবজি ও মুদি দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সিলেটের একটি বাজারে প্রতিহালি লেবু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। শসা বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। রমজান আসার আগেই দাম বেড়েছে অস্বাভাবিক হারে।
রোজা শুরু আগেই বাজারের উত্তাপে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হলে দাম আরও বাড়তে পারে।
সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ছোট আকারের প্রতিহালি লেবু ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
বেড়েছে শসার দামও। বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। এছাড়া ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্যান্য সবজির দামও বাড়তে শুরু করেছে।
মদিনা মার্কেট এলাকার সবজি ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। অনেক চাষি রমজানে বেশি দাম পাওয়ার আশায় লেবু ধরে রাখছেন। ফলে সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে।
সুবিদবাজারে কেনাকাটা করতে আসা ফাহাদ বিন পাপলু বলেন, রমজানে লেবুর চাহিদা বেশি থাকে। এজন্য রমজান এলেই লেবুসহ অন্যান্য জিনিসপত্রে দাম বেড়ে যায়। এবার আগেভাগেই লেবুর দাম ১০০ টাকায় চলে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)