রোগীদের বিনামূল্যে ১২ কোটি টাকার ওষুধ দেবে বিএমইউ
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এ জন্য ২০২৫-২৬ অর্থবছরে রোগীদের বিনামূল্যে ১২ কোটি টাকার ওষুধ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বছরের বাজেট অনুমোদন হয়েছে।
বাজেট অনুমোদন পর সংবাদ সম্মেলনে বিএমইউ উপাচার্য অধ্যাপক শাহীনুল আলম বলেন, এবারে আমরা পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছি। এর মধ্যে- চিকিৎসা ব্যয়ের ৭০ শতাংশ মানুষের পকেট থেকে যায়। এটা মূলত মেডিসিন ক্রয়েই বেশি যায়। এ খরচ কমাতে উদ্যোগ নিয়েছি, আউটপেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি) ও ইনডোর রোগীদের বিনামূল্যে ওষুধ দেবো। এজন্য এ খাতে গেল বছরের বরাদ্দ ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে এবারে ১২ কোটিতে উন্নীত করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।