মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের মৃত্যু
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী দহামদান এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক ডিভাইডারে ধাক্কা লাগে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬ জন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।