রেলসেতুতে ২৭টি স্লিপার আটকাতে ১৯ টুকরো কাঠের বাটাম
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আশির, ১৩৯১ শামসী সন , ২৪ মার্চ, ২০২৪ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
কাঠের বাটাম দিয়ে সিøপার আটকে চালানো হচ্ছে ট্রেন। পুরো রেলসেতুর এমন কোনো সিøপার নেই, যেটিতে বাটাম লাগানো হয়নি। পুরো সেতুর ২৭টি সিøপারকে একে অপরের সঙ্গে ধরে আছে ১৯ টুকরো কাঠের বাটাম। এর মধ্যে রেলসেতুর উত্তরপাশে ১০টি এবং দক্ষিণপাশে ৯টি বাটাম ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সেতুতে থাকা কাঠের সিøপারগুলোর কোনো রেল পয়েন্টে ভাঙ্গা, কোনোটি মাঝ থেকে খুলে পড়েছে। এমন অবস্থার মধ্যেই সেতুটি দিয়ে চলাচল করছে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো।
এই রেলসেতুটি রাজশাহী মহানগরীর বুধপাড়া গণির মোড় এলাকায় অবস্থিত। সেতুটির নম্বর ৫৮। পুরো সেতুজুড়ে কাঠের ২৭টি সিøপার রয়েছে। তবে সিøপার নড়বড়ে অবস্থায় রয়েছে। পুরো সেতুর ৭ থেকে ১০টি সিøপারের নাজুক অবস্থা। একবার ট্রেন গেলেই নির্দিষ্ট জায়গা থেকে সরে আরেকটির সঙ্গে লেগে যায়। গত জুমুয়াবার (২২ মার্চ) দিনভর ৫৮ নম্বর রেলসেতু পর্যবেক্ষণে বিষয়গুলো লক্ষ্য করা গেছে।
দীর্ঘদিনের এই রেলসেতুটির গার্ডার নির্দিষ্ট স্থান থেকে সরে যাওয়ার কারণে কয়েক বছর আগে সেতুটি মেরামত করা হয়। ওই সময় গার্ডারের নিচের অংশে লোহা ঢালাই দেওয়া হয়। এছাড়া গার্ডার সরে যাওয়া রোধে সেতুর পিলারে লোহার রড পুঁতে গার্ডার নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা হয়। এরপর সেতুর গার্ডার না সরে গেলেও সিøপারের বেহাল দশায় বাড়াচ্ছে ট্রেন চলাচলে ঝুঁকি।
স্থানীয় কয়েকজন জানান, ব্রিজের ওপরে কোনো ট্রেন উঠলে বিকট শব্দ হয়। যদিও এই শব্দ দুই-তিন বছর আগে তেমন হতো না। কিন্তু এখন ট্রেন গেলে বিকট শব্দ শোনা যায়। আবার সেতুর ওপরে ব্যবহার করা সিøপারগুলো ট্রেন যাওয়ার পরে একটি আরেকটির সঙ্গে লেগে যায়। ফলে এমনিতেও সেতু পার হওয়া কষ্টকর হয়ে যায় সাধারণ মানুষের। দুর্ঘটনা এড়াতে রেলওয়ে সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলে, সবগুলো সেতু খুঁটে খুঁটে দেখা হচ্ছে। ঈদের আগে আমরা সবগুলো সেতু আপডেট করব। আর ৫৮ নম্বর সেতুর কী সমস্যা সেটি আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখব। না দেখে বলা যাবে না সেতুর কী অবস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)