মশার উপদ্রব দেশজুড়েই
দিনের পর দিন নানা কার্যক্রম আর কোটি কোটি টাকা খরচ করেও মশার উপদ্রব কমাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ খাতে প্রতি বছর খরচের পাল্লা ভারী হলেও কমছে না মশা। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, মশার বাজেট যত বাড়ে মশাও তত বাড়ে। আর সেটা ক্রমেই হয়ে উঠছে আরও প্রাণঘাতী। বিশেষ করে গত কয়েক বছর ডেঙ্গু নিয়ে ঘরে ঘরে আতঙ্ক বিরাজ করছে। বিপুল অর্থ খরচ করা হলেও মশক নিধনের কাজটি সঠিকভাবে হচ্ছে না বলেই প্রতিকার মিলছে না এমন অভিযোগ সবার। সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে অনিয়মের বিস্তর অভিযোগ। কর্তৃপক্ষের অবহেলার কারণে মশার দাপট নগর, বন্দর ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও চরম আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মশক নিধনে সিটি করপোরেশন ও পৌর এলাকায় কিছু কার্যক্রম থাকলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তা নেই বললেই চলে। যেসব এলাকায় নামমাত্র মশক নিধন কার্যক্রম চলে তাতে কাজের কাজ কিছু হয় না। বেশিরভাগ এলাকায় ফগার মেশিনের মাধ্যমে সনাতন পদ্ধতিতে মশা তাড়ানোর চেষ্টা করা হয়। তার তেমন একটা সুফল মেলে না। গত বছর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামও এই পদ্ধতিকে ভুল বলে আখ্যায়িত করেন। সেখানে তিনি বলেন, এতদিন ভুল পদ্ধতিতে মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে। অথচ এখনও সেই ভুল পথেই হাঁটছে ডিএনসিসিসহ দেশে মশক নিধনের দায়িত্বে থাকা সংস্থাগুলো। এই পদ্ধতিতে দিন-রাত ওষুধ ছিটালেও মশক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিষয়টিকে গুরুত্ব দিলে এতদিনে কার্যকর পদ্ধতিতেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করা যেত। শুধু ওষুধ ছিটিয়েই মশা ধ্বংস করা যাবে না। এর জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে নগর ও অঞ্চল পরিকল্পনায় পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্ব দিতে হবে। কেননা প্রজননের উপযুক্ত পরিবেশ না পেলে মশা বংশবৃদ্ধি করতে পারবে না। কিন্তু উল্টো পথে মশা মারতে গিয়ে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হচ্ছে।
শুধু রাজধানী নয়, সারা দেশেই এখন মশার উপদ্রব। সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয় তার সিংহভাগই রাজধানীসহ সিটি করপোরেশন এলাকায়। পৌর এলাকায় নামমাত্র কর্মসূচি থাকলেও গ্রামপর্যায়ে তা নেই বললেই চলে। আর নগর এলাকায়ও ওষুধ ছিটানো হয় এলাকার গুরুত্ব বুঝে। এক্ষেত্রে বস্তি ও নিম্ন আয়ের এলাকার মানুষের বাসস্থল প্রাধান্য পায় না।
চট্টগ্রাম মহানগরীতে মশা মারার ওষুধ ছিটানো হলেও তা কাজে আসছে না। এতে নগরবাসী সন্দেহ করছেন আদৌ ওষুধ ছিটানো হচ্ছে নাকি ওষুধের নামে শুধু ধোঁয়া ছড়ানো হচ্ছে। নগরীর চকবাজার সৈয়দশাহ এলাকার বাসিন্দা পিয়াল বলেন, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় বসতি আমার। গত বছর দুই ধরে সৈয়দশাহ রোডসহ আশপাশের এলাকায় মশার উৎপাতে বসতি করাই দায় হয়ে পড়েছে। সিটি করপোরেশন মশার ওষুধ ছিটায় নাকি শুধু ফগার মেশিনে ধোঁয়া মেরে যায় তা বুঝি না। ওষুধ ছিটালে মশা একটুও কমে না কেন?’
সিলেট সিটি করপোরেশনের বাজেটে মশা মারার জন্য বড় ধরনের বরাদ্দ থাকলেও প্রত্যাশিত ফল পাচ্ছেন না নগরবাসী। এতে অনেকে ধারণা করছেন, ওষুধের সঙ্গে বেশি পরিমাণ পানি মেশানোর কারণে অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ ছিটানোর ফলে মশা মরছে না- ‘মশা মারার বাজেট কোথায় যাচ্ছে’ সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।