পাইকারি থেকে খুচরা বাজারে আসতেই সবজির দাম তিনগুণ
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আশির, ১৩৯১ শামসী সন , ২৪ মার্চ, ২০২৪ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহীর পাইকারি কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসতেই সবজির দাম বেড়ে যাচ্ছে দ্বিগুণ বা তিনগুণ।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। আর ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর কঠোর মনিটরিং প্রয়োজন।
রাজশাহীর খড়খড়ি পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, খড়খড়ি বাজারে যে দামে সবজি মিলছে সেই দামের দ্বিগুণ বা তিনগুণ দামে মিলছে খুচরা বাজারে। খড়খড়ি থেকে রাজশাহী সাহেব বাজারের সর্বোচ্চ দূরত্ব ১০ কিলোমিটার। মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিতেই এসব সবজির দাম বাড়ছে তিনগুণ পর্যন্ত।
জুমুয়াবার (২২ মার্চ) খড়খড়ি পাইকারি বাজারে আট টাকা কেজি বেগুন বিক্রি হয়েছে। কিন্তু এদিন খুচরা বাজারে বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকায়। পাইকারি বাজারের ৪০ টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। পাইকারি বাজারের ৩০ টাকার করলা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
এদিকে কেজিতে দশ টাকা কমে শশা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। লেবু বিক্রি হচ্ছে প্রতিহালি ২৫ থেকে ৩০ টাকায়। মুগডাল ছাড়া কমেছে সব ধরনের ডালের দামও। কেজিতে ৩০ টাকা কমে খেসারি ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মসুর ডাল কেজিতে দশ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।
রাজশাহী খড়খড়ি হাটে বেগুন বিক্রি করতে এসেছিলেন পবা উপজেলার চাষি হাফিজুল। তিনি বলেন, এক বিঘা বেগুন চাষ করতে ৩৫-৪০ হাজার টাকা খরচ হয়। সেখানে বাজারে বেগুন বিক্রি করতে হচ্ছে কেজি প্রতি ৮-১০ টাকায়। আমার উৎপাদন খরচতো দূরের কথা, যে লেবার দিয়ে এগুলো বাজারে এনেছি সেটাইতো উঠবে না।
রাজশাহী জেলা বাজার মনিটরিং কর্মকর্তা আফ্রিন হোসেন বলেন, আমরাতো মনিটরিং করছি। তারপরও এখানে এতগুলো হাতবদল হয়, এরজন্য দামটি বেড়ে যাচ্ছে। যেমন ধরেন দুই দিন আগে আমরা বাঘায় গেছিলাম, সেখানে কদু ১ টাকা বিক্রি হচ্ছে। কৃষক দাম না পেয়ে কদু বাজারে ফেলে চলে যাচ্ছে। এদিকে সাহেব বাজারে কদু ভোরের দিকেই ২০-২৫ টাকা পিস বিক্রি হচ্ছে। আমরা বাজারে সংযোগ করে দিয়েছি। কৃষকরা এখন সরাসরি সাহেব বাজারেই বিক্রি করতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)