রেমিট্যান্সের বাজার হারিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংক
, ১৩ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চার বছর আগেও দেশের রেমিট্যান্স বাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ছিল এক-চতুর্থাংশের বেশি। সে বাজার হাতছাড়া হতে হতে এখন ১০ শতাংশের ঘরে নেমে এসেছে। সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহের অবস্থা একেবারেই নাজুক। তুলনামূলক ভালো অবস্থানে আছে কেবল জনতা ব্যাংক।
ডলারের কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দরে রেমিট্যান্স আনতে গিয়ে এ বিপর্যয় ঘটেছে বলে দাবি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীদের। যদিও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের ভাষ্যমতে, প্রতিযোগিতামূলক মনোভাবের অভাবেই ব্যাংকগুলো রেমিট্যান্সের বাজারে তাদের অবস্থান হারিয়েছে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম জানান, ঘোষিত দরের সঙ্গে বাজারে ডলারের দরের মধ্যে বড় ব্যবধান ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ছিল ঘোষিত দরের চেয়ে বেশি দরে রেমিট্যান্স না কেনার। এ নির্দেশনা মেনে চলার কারণেই সোনালী ব্যাংকের রেমিট্যান্স এতটা কমে গেছে।
প্রায় দুই বছর ধরে দেশে ডলারের বিনিময় হার নির্ধারণ করেছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। এর মধ্যে সোনালী ব্যাংক এমডি আফজাল করিম বাফেদার চেয়ারম্যান পদে রয়েছেন। আর ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন দায়িত্বে রয়েছেন এবিবির চেয়ারম্যান হিসেবে। এর মধ্যে সোনালী ব্যাংকের রেমিট্যান্সে বিপর্যয় হলেও এ সময়ে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীরও বলছেন, ‘কমপ্লায়েন্স’ মানতে গিয়ে তাদের রেমিট্যান্স প্রবাহ এতটা কমে গেছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংক, বাফেদা ও এবিবির ঘোষিত দর এবং নিয়মনীতির বাইরে গিয়ে রেমিট্যান্সের ডলার কিনিনি। এ কারণে রূপালী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ এতটা কমেছে। এখন রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর চেষ্টা করছি। আশা করছি, ক্রলিং পেগ নীতি বাস্তবায়নের ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)