রেকর্ডসংখ্যক আগাম ভোট, প্রথমবারের মতো মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদীরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করছে বিভিন্ন শহরের র্যাবাইরার।
মূলত, দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এ নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী।
আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে।
তবে, মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নয় অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছে না প্রতিপক্ষ। এরইমধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থীর তকমা দিয়েছে অন্যতম প্রধান প্রতিপক্ষ কুমো। পাশাপাশি, তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছে নিউইয়র্কের সাবেক এই গভর্নর।
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউইয়র্কের ইহুদীরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বার বার ইসরায়েলবিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা।
‘মামদানি নিউইয়র্কে ইহুদীবিদ্বেষ ছড়াচ্ছেন’ এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের র্যাবাইরা। সাধারণ ইহুদী ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, একারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব র্যাবাইরা সই করছে না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ।
এরইমধ্যে চিঠিতে জমা পড়েছে ১ হাজারেরও বেশি ইহুদীর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)