রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ
, ২৮শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ তাসি, ১৩৯০ শামসী সন , ২০ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বেশ কয়েকজন রুশ কূটনীতিককে নেদারল্যান্ডস ত্যাগ করার নির্দেশ দিয়েছে ডাচ সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালত ও বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থাসহ বিভিন্ন বিষয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) ডাচ সরকারের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত নেদারল্যান্ডস কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। আর হেগে (নেদারল্যান্ডেসের রাজধানী) রাশিয়ান দূতাবাসে রাশিয়ান কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ফেলবে।
ডাচ সরকার বলেছে, তারা হেগের রাশিয়ান দূতাবাসে কূটনীতিকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। মস্কোর ডাচ দূতাবাসের কূটনীতিকের সংখ্যার সঙ্গে মিল রাখার জন্যই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এক বিবৃতিতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা বলে, কূটনীতির আড়ালে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা করছে রাশিয়া। আমরা কোনোভাবেই এমনটি হতে দিতে পারি না।
এমনকি, মঙ্গলবারের (২১ ফেব্রুয়ারির) মধ্যে আমস্টারডামে রাশিয়ার বাণিজ্য কার্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












