রুপিতে বাণিজ্যে ব্যবসায়ীদের আগ্রহ কম
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশ ও ভারত গত ১১ জুলাই দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহার শুরু করে। কিন্তু, লেনদেনের পরিসংখ্যানে দেখা যায় যে, ভারতীয় মুদ্রায় ব্যবসা করায় আগ্রহ কম।
ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশ ও ভারত গত ১১ জুলাই দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহার শুরু করে। কিন্তু, লেনদেনের পরিসংখ্যানে দেখা যায় যে, ভারতীয় মুদ্রায় ব্যবসা করায় আগ্রহ কম।
সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই), স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ রুপিতে প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন পায়।
এই ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানির পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলারের বাণিজ্য রুপিতে নিষ্পত্তি করা যাবে।
কিন্তু, গত ১১ জুলাই থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে শুধু ইস্টার্ন ব্যাংক ও এসসিবি ৩৫ লাখ ১০ হাজার রুপির আমদানি-রপ্তানি বাণিজ্য নিষ্পত্তি করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায়, গত অক্টোবরে নাভানা ওয়েল্ডিং ইলেক্ট্রোড লিমিটেডের জন্য এক লাখ ৪৭ হাজার রুপির এলসি খুলেছে এসবিআইয়ের ঢাকা অফিস।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে রুপি ব্যবহারে আগ্রহের অভাব, ডলারের প্রচুর চাহিদা, রুপির স্বল্পতা ও প্রতিযোগিতার অভাব রুপিতে লেনদেন হচ্ছে না।
যদিও ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, 'রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সবেমাত্র শুরু হয়েছে। এর সম্ভাবনা অনেক।'
তিনি জানান, কয়েকজন রপ্তানিকারক আমাদের ব্যাংকের মাধ্যমে রুপিতে লেনদেন নিষ্পত্তির বিষয়ে আলোচনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির অপর জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ডলারের তীব্র প্রতিযোগিতা ও চাহিদার কারণে রপ্তানিকারকরা রুপিতে বাণিজ্য করতে চ্যালেঞ্জে পড়ছেন।
তিনি আরও বলেন, আমদানিকারকরা রুপিতে পণ্য কিনতে চান। কিন্তু, রুপির অভাব।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ডলারের ওপর নির্ভরতা কমানো সম্ভব নয়। কারণ বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। যদিও অন্যান্য মুদ্রার ব্যবহার বাড়ছে, তবে তা পরিমাণে কম।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, দেশটির তেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে বলেছে যে, রুপিতে অপরিশোধিত তেল আমদানির গ্রাহক খুঁজে পাওয়া যায়নি। কারণ সরবরাহকারীরা অর্থ ফিরে পাওয়া ও লেনদেনের খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)