ভরা মৌসুমেও চাহিদায় ভাটা, আয় কমছে ইস্পাত উৎপাদকদের
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে বর্তমানে নির্মাণ খাতের ভরা মৌসুম। এ সময় রড-সিমেন্টের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। যদিও এবার সে প্রবণতা নেই। উল্টো কমে গেছে ইস্পাত খাতের ব্যবসা। সরকারি প্রকল্পের শ্লথগতির পাশাপাশি ইস্পাত ব্যবহার কমিয়ে দিয়েছেন ব্যক্তিশ্রেণীর ভোক্তাও। অন্যদিকে ডলার সংকটের কারণে প্রয়োজন অনুযায়ী কাঁচামাল আমদানি করতে না পারায় এ খাতে উৎপাদন কমে গেছে।
আমদানিনির্ভর কাঁচামালে বিস্তৃত হয়েছে দেশের ইস্পাত খাত। তবে মহামারী-পরবর্তী প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, আমদানি সীমিতকরণ ও মূল্যস্ফীতির কারণে খাতটি এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য হারে কমে গেছে ইস্পাত শিল্পের কাঁচামাল আমদানি। এর সঙ্গে জ্বালানি সংকট তো রয়েছেই। এসব কারণে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন উৎপাদকরা। এছাড়া রডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে ইস্পাতের চাহিদা কমেছে। সব মিলিয়ে ইস্পাত উৎপাদকদের ব্যবসা আগের চেয়ে কমে গেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি ও জিপিএইচ ইস্পাতের আয় কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫০ কোটি টাকার বেশি। একই অবস্থা তালিকাবহির্ভূত কোম্পানিগুলোর ক্ষেত্রেও।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) ও উদ্যোক্তাদের দেয়া তথ্যানুযায়ী, গত এক যুগে দেশে ইস্পাত খাতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। মোট উৎপাদন বেড়েছে প্রায় চার গুণ। বাজারের আকার দাঁড়িয়েছে ৬৫ হাজার কোটি টাকায়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সঙ্গে জড়িত আছে প্রায় ১০ লাখ লোক। বর্তমানে দেশের বার্ষিক ইস্পাত উৎপাদন সক্ষমতা ৮০ লাখ টন। এর মধ্যে ৫০-৫৫ লাখ টন ব্যবহার হয় স্থানীয় বাজারে। এর বাইরে রফতানিও হয়।
বর্তমানে দেশে জনপ্রতি ইস্পাতের ব্যবহার ৪৩ কেজি, এক দশক আগেও যা ছিল ২৫ কেজি। মূলত সরকারের মেগা প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো খাতেই পণ্যটির ব্যবহার সবচেয়ে বেশি। এক্ষেত্রে সরকারি প্রকল্পে ৬০ শতাংশ, ব্যক্তিগত ভোগে ২৫ ও বেসরকারি খাতে ১৫ শতাংশ ইস্পাত ব্যবহার হয়। ইস্পাত খাতে উদ্যোক্তাদের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এর বড় অংশই ব্যাংক ঋণ। ফলে খাতটিতে ব্যবসায়িক মন্দা আরো দীর্ঘ হলে ব্যাংক ঋণ পরিশোধ করবেন কীভাবে, সে দুশ্চিন্তায় রয়েছেন উদ্যোক্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












