রিয়াদের নীতির সাথে আমাদের যাবে না : আঞ্চলিক দেশগুলোর প্রতি ইয়েমেন
- ৮ সৌদি তেলবাহী জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করল ইয়েমেন
, ১৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সৌদি তেলবাহী জাহাজগুলির বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করার ফলে ৮টি সৌদি তেল ট্যাঙ্কার উত্তমাশা অন্তরীপের (কেপ অফ গুড হোপ) দিকে তাদের পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন, সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই সম্ভব সেখানেই সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
ইয়াহিয়া সারি আরও বলেছেন, ইয়েমেনের জনগণের লক্ষ্যমাত্রায় উপস্থিতির জন্য তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যারা “অবরোধের বিপরীতে অবরোধ” এই সমীকরণকে সমর্থন জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনের জনগণের ওপর থেকে অবরোধ তুলতে এবং তাদের অধিকার ফিরিয়ে আনতে কোনো প্রচেষ্টাই বাদ দেবে না।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ঘোষণা করেছে সৌদি আরব ঐতিহাসিকভাবে একটি অচলাবস্থায় পড়েছে। ইয়েমেনে এই অঞ্চলের দেশগুলোকে রিয়াদের নীতির সাথে তাল না মেলানোর আহ্বান জানিয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অবরোধ শেষ করতে এবং ইয়েমেনি জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করছে মালয়েশিয়া
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ফের ভূমিধস, নিহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)