রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে
নিজস্ব প্রতিবেদক:
বেশ কয়েক মাস ধরেই দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘরে ওঠানামা করছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসের শুরুতে ২১ বিলিয়নের ঘরে উঠলেও মাসটির মাঝামাঝি সময়ে আকুর বিল পরিশোধের পর তা কমে ১৯ বিলিয়নের ঘরে নেমে যায়। গত কয়েক সপ্তাহ ধরে তা ২০ বিলিয়নের কাছাকাছি অবস্থান করে। অবশেষে আবারও বেড়ে ২০ বিলিয়ন ডলারের ঘরে চলে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে ২০.২০ বিলিয়ন ডলার বা দুই হাজার ২০ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলারে উঠেছে। একই দিনে কেন্দ্রীয় ব্যাংকের পৃথক হিসাব মতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ এখন ২ হাজার ৫৫৪ কোটি ডলার বা ২৫.৫৪ বিলিয়ন ডলার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।