রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্র কর্তৃক নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন-এর অনুচ্ছেদ ১৪ (১)-এর বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয় এবং বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এটি অনুসমর্থন করে। বাংলাদেশ ১৯৯৮ সালে সিএটি চুক্তিতে অনুসমর্থন করে।
কনভেনশনের অনুচ্ছেদ ১৪ (১)-এর ক্ষেত্রে বাংলাদেশসহ মোট পাঁচটি রাষ্ট্র- বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া এবং যুক্তরাষ্ট্র- চুক্তিতে যোগদানের সময় রিজার্ভেশন (অনাপত্তি না দেওয়া) দিয়েছিল। সেই রিজার্ভেশনের ফলে এত দিন যাবৎ রাষ্ট্র কর্তৃক নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব ছিল না।
রিজার্ভেশন প্রত্যাহারের মাধ্যমে রাষ্ট্রীয় নির্যাতনে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে, তার ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)