রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে ঈদটা অন্তত করে যেতে চান
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বঙ্গভবনে আগামী ঈদ উদযাপনের স্মৃতি নিয়ে নিজেই চলে যেতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তাকে ইমপিচমেন্ট করা হোক, এটা তিনি আশা করেন না। উপযুক্ত সময়ে এবং সবার সঙ্গে সুসম্পর্ক রেখে বিদায় নিতে চান তিনি। বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যেই বিএনপির এক নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করেছেন। তার এই বার্তা ইতোমধ্যে সরকারপ্রধানের কাছেও পৌঁছানো হয়েছে।
২০২৩ সালের ১৩ মার্চ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। নিয়ম অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত তার মেয়াদ থাকলেও আওয়ামী লীগ শাসনামলে নির্বাচিত রাষ্ট্রপতিকে এ পদে আর বহাল রাখতে চাইছে না সদ্য সরকার গঠনকারী দল বিএনপি। ইতোমধ্যেই দলটি রাষ্ট্রপতি পদের উপযুক্ত ব্যক্তি মনোনয়ন চূড়ান্ত করেছে।
নিয়মানুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির বিদায়ের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তাই দ্রুত সংসদ অধিবেশন আহ্বান করে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে নতুন স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ করে দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। বিষয়টি জানতে পেরে নিজে থেকেই বিএনপির শীর্ষস্থানীয় ওই নেতার সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। তার দেওয়া বার্তা অনুযায়ী, তিনি স্বেচ্ছায় চলে যেতে প্রস্তুত এবং সেটা কোনোভাবেই ঈদের পরের এক সপ্তাহের বেশি হবে না।
সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, ‘ক্ষমতাসীন বিএনপি যদি চায় তিনি দায়িত্ব পালন করুন, তাহলে তিনি থাকবেন; আর বিএনপি না চাইলে তিনি নিজেই ‘সম্মানজনকভাবে সরে’ যাবেন।’ তিনি বলেন, ‘আমার মেয়াদ আরও দুই বছর আছে। তবে আমি এটাও বলেছি, যদি একটি নির্বাচিত সরকার আসে এবং তাদের অভিপ্রায় থাকে যে আমি না থাকাই ভালো, তাহলে আমি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)