রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ নজরুল
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের মধ্যে প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গত মঙ্গলবার (২২ অক্টোবর) সাক্ষাৎ করেছিলেন অন্তর্ববর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এলে এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল প্রশ্ন এড়িয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারবো না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ইনশাআল্লাহ ৩ কি ৪ নভেম্বর, গত রোববার যেদিন সেদিন থেকে এই বিল্ডিংয়ের কার্যক্রম শুরু হবে।
এসময় সাংবাদিক জানতে চান- স্যার, গতকাল আপনি প্রধান বিচারকের সঙ্গে দেখা করেছেন...। প্রশ্নে শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই, এটা নিয়ে কথা বলবো না। ব্যস্ত আছি....। এরপর তিনি গাড়িতে উঠে বেরিয়ে যান।
এর আগে গত মঙ্গলবার দুপুরে দুই উপদেষ্টা সুপ্রিম কোর্টের মূল ভবনে প্রধান বিচাপতির দফতরে যান। ৪০ মিনিটের মতো প্রধান বিচাকের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বৈঠক করেন। তবে সাক্ষাতের বিষয়বস্তু জানা যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)