রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারক।
সাক্ষাৎকালে প্রধান বিচারক সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে বিচার বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।