পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যান দিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ জুলাই) সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় ১২ সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। খবর রয়টার্সের।
আফগান সীমান্তবর্তী টাংক জেলায় একটি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা চৌকির দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়ে জঙ্গিরা বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি চৌকির বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালাবান পাকিস্তান (টিটিপি)। তাদের দাবি, এই হামলায় চারজন আত্মঘাতী বোমারু অংশ নিয়েছিল।
পাকিস্তান সরকারকে উৎখাত করে নিজেদের কঠোর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে টিটিপি। ইসলামাবাদের অভিযোগ, এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা আফগানিস্তানের নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলার প্রশিক্ষণ ও পরিকল্পনা করে থাকে।
তবে কাবুলের তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, আফগান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।